শনিবার পুরাতন মালদার যুব তৃণমূলের সভাপতি সুদর্শন হালদার কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান ত্রাণ দিতে। বেশকিছু দিন আগে এই শিবিরে এক শিশুর জন্ম হয়। কিন্তু জন্মের পর থেকে তাকে সহ্য করতে হয়েছে অনেক কিছুই। আজ ওই শিশুর পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী, ফল ও শিশুটির জন্য দুধ তুলে দেন যুব তৃণমূলের সভাপতি সুদর্শন হালদার।
উল্লেখ্য, মালদার মোলপুর হাসপাতালে উর্মিলা মন্ডল একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তাদের বাড়ি ঘর মহানন্দার জলে ভেসে যাওয়ায় হাসপাতাল থেকে ফিরে এসে এরপর সে ত্রান শিবিরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু তার শুদ্ধিকরন হয়নি। তাই তার সঙ্গে শিবিরে থাকা প্রতিবেশীরা অশুচ এর চোখে দেখছিল তাকে। এমনকি তাকে এই নিয়ে গালাগালি করতে থাকে তারা। এমত পরিস্থিতে তাকে ওই শিবির থেকে বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেয় তারা। ওই মহিলা বাধ্য হয়ে তার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে খোলা আমবাগানের মধ্যে ত্রিপাল খাটিয়ে থাকতে শুরু করে। বর্তমান যুগে কুসংস্কারের এই ছায়া তাকে একা করে দেয়। আমাদের খবরে দেখানোর পর তাকে ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রান শিবিরে ফেরানো হয়।এরপর বহু সংস্থা ওই শিশুর পরিবারের দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে।